০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর স্মৃতি ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে তাঁর নামে মোড় উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা মো. রমজান আলীর স্মৃতি ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু এলাকায় তাঁর নামে একটি মোড়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনাড়ম্বর অথচ আনন্দঘন পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. রমজান আলীর পুত্র, বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আব্দুস সালাম টিপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়টির উদ্বোধন করেন সাংবাদিক, লেখক, সংগঠক ও সমাজসেবক ফয়সাল আজম অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, “আজকের এই আয়োজন কেবল একটি মোড়ের নামকরণ কিংবা উদ্বোধনের আনুষ্ঠানিকতা নয়; এটি একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনন্য বহিঃপ্রকাশ। যাঁদের অসীম সাহস, ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধা মো. রমজান আলীর নামে এই মোড়ের নামকরণ একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।
এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরত্ব ও দেশপ্রেম সম্পর্কে জানার সুযোগ পাবে। আমি আশা করি, সমাজের প্রতিটি এলাকায় এভাবে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও স্মৃতি সংরক্ষণে সবাই এগিয়ে আসবেন।”
অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুস সালাম টিপু বলেন, “আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. রমজান আলী দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাঁর সন্তান হিসেবে বাবার স্মৃতি ও অবদানকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার ছোট্ট প্রয়াস থেকেই এই উদ্যোগ নিয়েছি। আমি চাই, এই মোড় দিয়ে যাতায়াতকারী মানুষ তাঁর নাম স্মরণ করবেন এবং নতুন প্রজন্ম জানবে একজন বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের কথা। বাবার প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগে এলাকার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ও কৃষক বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর ভাই মো. আনসার আলী। তিনি বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার নামে মোড়ের নামকরণ অত্যন্ত সম্মানজনক উদ্যোগ। যাঁদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদের স্মৃতি ও অবদান পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকঝগড়ু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইফুর রহমান এবং নয়াগোলা এম এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান। এ ছাড়া তরুণ সাংবাদিক মোঃ সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. রমজান আলীর স্মৃতি ধরে রাখতে তাঁর সন্তানের এমন উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করে না, বরং এলাকার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার পথ তৈরি করে।
8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলা: ৬ আসামির বিচার শুরু

বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর স্মৃতি ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে তাঁর নামে মোড় উদ্বোধন

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬