০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’: মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু

  • আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 21

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’: মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’ (উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) চালু করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৮ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী মানিকগঞ্জ জেলার আবেদনকারী তরুণদের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মানিকগঞ্জের উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও সম্ভাবনা মূল্যায়ন করা হবে। বিভিন্ন উপজেলার তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য তাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

মানিকগঞ্জের এই বাছাই কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় এই উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলায় ইতিবাচক সাড়া পাওয়ার পর এখন দেশের বাকি ৫৬টি জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

8 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলা: ৬ আসামির বিচার শুরু

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’: মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬