০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন: সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট সময় : ১২:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 20

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন: সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ

তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নাশকতায় অর্থায়ন ও জনবল জোগানোর অভিযোগে অন্তত ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগের অনুসন্ধানের ভিত্তিতে এরই মধ্যে ব্যাংকগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। তালিকায় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প গ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা রয়েছেন।

ব্যাংক হিসাব জব্দ হওয়া তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিপাল গ্রুপের টিপু মুনশি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের শাহরিয়ার আলম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও হামিদ গ্রুপের নসরুল হামিদ বিপু এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম। এ ছাড়া এনভয় গ্রুপের সালাম মুর্শেদী, তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস ছালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী এবং স্ট্যান্ডার্ড গ্রুপের একেএম মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যের নাম এতে রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিতিশীলতা ছড়ানোর কাজ চলছিল। সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর হিসাবও ফ্রিজ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, পোশাক খাতের এই অস্থিতিশীলতার পেছনে জড়িতদের বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পরেই কঠোর এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

কৃত্রিম বুদ্ধিমত্তা যেন বেকারত্ব না বাড়ায়: সতর্কবার্তা রাষ্ট্রপতির

পোশাক খাতে অস্থিরতায় ইন্ধন: সাবেক মন্ত্রী-এমপিসহ ২০ জনের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ১২:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬