০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

  • আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 17

ট্রাম্প প্রশাসনে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষ) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যেতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও তদারকি চালানোর পথ সুগম করবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ডেমোক্র্যাটরা নিম্নকক্ষে ২৪০টিরও বেশি আসন পেতে পারে, যার ফলে দলটির নেতা হাকিম জেফরিসের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে তা এখনও নিশ্চিত হয়নি, যদিও নর্থ ও সাউথ ক্যারোলাইনার মতো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে।

এদিকে জর্জিয়ায় কিশা ল্যান্স বটমসের গভর্নর নির্বাচিত হওয়া এবং সিনেটর জন ওসফের পুনর্নির্বাচিত হওয়া ডেমোক্র্যাটদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি ভার্জিনিয়ার ভোটাররা গর্ভপাতের সুযোগ উন্মুক্ত রাখার পক্ষে একটি সংশোধনী অনুমোদন করেছেন। ৪৩৫টি আসনের মধ্যে এখনও অনেক আসনের ফলাফল ঘোষণা বাকি থাকায় এবং অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি আলাদা হওয়ায় ডেমোক্র্যাটদের চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করছে বাকি ফলাফলের ওপর। ডেমোক্র্যাট শিবির অন্তত ২৩০টি আসন পাওয়ার আশা করলেও, রিপাবলিকান সূত্রগুলো জানিয়েছে যে চূড়ান্ত ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

ট্রাম্প প্রশাসনে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬