০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 36

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যু

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন চলাকালে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) নামের এক পোশাকশ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে চাকরি করতেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে তৌফিক তাঁর মুঠোফোনে ঘটনার ভিডিও ধারনের চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২–এর পুলিশ সুপার আমজাদ হোসাইন পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, শিল্পাঞ্চলে সহিংসতা রোধে পুলিশ, আনসার ও এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬