বাংলাদেশ বর্তমানে নেপালের সাথে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, নেপাল থেকে বিদ্যুৎ আমদানির পরিধি আরও বাড়াতে এই যৌথ প্রকল্প নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বর্তমানে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে। এছাড়া, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে কোনো ধরনের আইনি ব্যবস্থা বা কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হলে, সে অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
3 November 2026




















