০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের বিজয় উদযাপনে পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান’

  • আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 49

৫ আগস্টের বিজয় উদযাপনে পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান’

৫ আগস্ট স্বৈরাচারের পতনের দিনই নয়, এটি বাংলাদেশের জনগণের বিজয়ের দিন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে। জুলাইয়ের এ আন্দোলন দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, মামলা, হামলা, গুম ও নির্যাতনের ধারাবাহিকতার ফল। এই বিজয়ের সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি বিজয়ের চেতনাকে ধারণ করে পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক। বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আমিনুল হক। তিনি পল্লবী-রূপনগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর নির্দেশ দেন। একই সাথে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।

এছাড়াও এলাকাভিত্তিক নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পল্লবী-রূপনগরে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার পাশাপাশি ছয়টি স্থানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে শিগগিরই দুটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মুজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি নুর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মনিরুজ্জামান রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

1 October 2026

Spread the love

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

৫ আগস্টের বিজয় উদযাপনে পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান’

আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬