০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনাজপুরের হাকিমপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) হাকিমপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার হাকিমপুর প্রতিনিধি ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি হাফেজ শহিদুল ইসলাম এবং সদস্য মিজানুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের গভীর আস্থা অর্জন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজের নানা অসংগতি গণমাধ্যমে তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও হাকিমপুর প্রেস ক্লাবের স্থানীয় সদস্যদের অংশগ্রহণে কেক কেটে আনন্দঘন পরিবেশে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

1 October 2026

হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love
জনপ্রিয়

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

হাকিমপুরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬