০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক

আগামী বছর থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষারও ব্যবস্থা থাকবে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব কথা বলেন।

তিনি জানান, নতুন শিক্ষাক্রমে বিতর্ক, কোরআন তেলাওয়াত, সংগীত, ঐতিহ্যবাহী খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমকে শিক্ষার অংশ করা হবে। শুধু বইভিত্তিক পড়াশোনার পরিবর্তে শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। এতে তারা মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকেও দূরে থাকবে।

তিনি আরও বলেন, রাজধানীসহ সারা দেশে খেলার মাঠের সংকট দূর করতে সরকার খালি সরকারি জমিতে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী প্রতিদিন পাঠদানের শুরুতে অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মইনুল হক এবং বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইসহাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক

আপডেট সময় : ০৬:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬