১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৭৫ লাখ ৬২ হাজার টাকার সোনার গহনাসহ দুজন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকার সোনার গহনাসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, আটক দুই ব্যক্তি বিমানবন্দর এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) সোনার গহনা উদ্ধার করা হয়।

উদ্ধার করা সব সোনার গহনা ২১ ক্যারেটের। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এসব সোনার গহনা বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। সোনা ও মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

শাহজালালে ৭৫ লাখ ৬২ হাজার টাকার সোনার গহনাসহ দুজন আটক

আপডেট সময় : ০৮:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬