১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে সিআইআইডির অভিযান: ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 47

শাহজালালে সিআইআইডির অভিযান: ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

২১ আগস্ট ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েক দিনে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার (NAN Pro Nutrition), নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ঔষধ, মদ ও অন্যান্য পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বিমানবন্দরের এ, বি ও সি-শিফটের পৃথক অভিযানে চোরাচালান ও অবৈধ আমদানির একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।

২১ আগস্ট মহাপরিচালকের নিকট থেকে প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত Flydubai-এর FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের iPhone ও Pixel ফোন, ১৬১ কার্টুন MOND সিগারেট, Whitening Serum ও ২টি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে EK582 ও QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আগত EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টুন সিগারেট, ৬৯ কেজি (১,৭৪০ পিস) নিষিদ্ধ ক্রিম, ২৯.৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস (৪.৪৬ কেজি) ক্রিমজাতীয় ঔষধ আটক করা হয়। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিনে বি-শিফটের পৃথক অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টুন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি Redmi Note 15 মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, ৪ লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য আটক করা হয়। সংশ্লিষ্ট অভিযানগুলোতে পণ্যের আনুমানিক মোট মূল্য উল্লেখ করা হয়েছে ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট Colombo–Dhaka রুটের SriLankan Airlines-এর UL189 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করে বিভিন্ন মডেলের iPhone ও Redmi ফোন, iPhone-এর SKD front ও back parts এবং ২,৪৮২ পিস বিদেশি ঔষধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

অন্যদিকে ১৭ আগস্ট দুবাই থেকে আগত EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে বি-শিফট। স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর তা থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই সঙ্গে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টুন MOND সিগারেট আটক করা হয়। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

প্রদত্ত হিসাব অনুযায়ী এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ/আনুমানিক ঘোষিত মোট মূল্য ২,৭২,৯৫,৬৪০ টাকা (প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা)।

গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল-সিগারেট থেকে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম—চোরাচালানের পরিবর্তিত ধরন ও কৌশল শনাক্তে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারির মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

শাহজালালে সিআইআইডির অভিযান: ৩ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬