০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর গণহত্যা মামলা: ইনু ও শাহরিয়ার কবিরসহ ১১ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

  • আপডেট সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 21

শাপলা চত্বর গণহত্যা মামলা: ইনু ও শাহরিয়ার কবিরসহ ১১ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু ও শাহরিয়ার কবিরসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠিানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত মোট ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে এই মামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ ও প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আবদুর রাজ্জাক, সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এছাড়া একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও এই মামলায় গ্রেপ্তার আছেন। অন্যদিকে অন্য একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আগে থেকেই কারাগারে থাকা হাসানুল হক ইনুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় নাম থাকা বাকি আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরবর্তী দিন অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাদেক মিয়াসহ ২০ জনকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যার বিবরণ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাশেদুল ইসলাম ও আবু ইউসুফসহ অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি ও নির্যাতনের মাধ্যমে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়। প্রসিকিউশন মনে করে, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত এসব হত্যা, গণহত্যা ও নির্যাতন সরাসরি মানবতাবিরোধী অপরাধের সামিল।

16 September 2026

জনপ্রিয়

শিক্ষিকা রনজিনা হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, নতুন দুজন গ্রেফতার: ডিবি

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শাপলা চত্বর গণহত্যা মামলা: ইনু ও শাহরিয়ার কবিরসহ ১১ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আপডেট সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬