০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেফতার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন এবং পরোয়ানাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য জানান।

গ্রেফতারকৃ ব্যক্তিরা হলেন—ওমর ফারুক (২০), রবিন (২৪), শাহাবুদ্দিন (২২), রিপন (৩০), জাহাঙ্গীর (৩৪), সনু (৩৪), তারেক (২৮), হৃদয় (২০), সোহরাওয়ার্দী (৩২), কাজী ওয়াজেদ (২৬), তোফায়েল আহমেদ মানিক (৫৮), নাসির উদ্দীন (২৬), রমজান (২২), আশিকুর রহমান (৩১), নাজমুল (২১), আজিম (৪৪), সোহেল (২২), মিলন (২৬), রাসেল তালুকদার (৪৮), হেলাল (৩৬) ও রাজন (৩০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ২১ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, ডাকাতির প্রস্তুতির মামলায় তিনজন, দ্রুত বিচার আইনের মামলায় একজন, মাদক মামলায় তিনজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। অভিযানে তিনটি পরোয়ানা তামিল করা হয়েছে।

অভিযানকালে দুটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া ১০৯টি ইয়াবা বড়ি, যার ওজন ১১ গ্রাম, এবং ৫০৩ পুরিয়া গাঁজা, উদ্ধার করা হয়েছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেফতার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬