০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে র‌্যাব-২। এ লক্ষ্যে মোহাম্মদপুর থানাধীন ১৩টি হাউজিং সোসাইটির নেতাদের নিয়ে টাউন হল মিটিং করেছে সংস্থাটি।

শনিবার (২৯ আগস্ট) মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে র‌্যাব-২ এর কনফারেন্স রুমে এ টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা গত কয়েক মাসে র‌্যাবের অভিযানে অনেকটাই কমে এসেছে। তবে এতে র‌্যাব এখনই সন্তুষ্ট নয়। মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় র‌্যাব। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন হাউজিং সোসাইটির ১৫ জন প্রতিনিধি এবং র‌্যাব-২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিটিংয়ে হাউজিং সোসাইটির প্রতিনিধিরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে র‌্যাব-২ এর নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। আগের তুলনায় বর্তমানে এলাকায় অনেকটাই নিরাপদে বসবাস করছেন বলেও তারা জানান।

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিধিরা প্রতিটি হাউজিং সোসাইটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু এবং নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পরামর্শ দেন।

র‌্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান অপরাধ নির্মূলে হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি হাউজিং সোসাইটির উদ্যোগে সম্মিলিতভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মাদক ও কিশোর গ্যাংসংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে র‌্যাবকে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, র‌্যাব-২ এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক জনসাধারণের অভিযোগ গ্রহণের জন্য খোলা রয়েছে। অভিযোগকারী ও তথ্য প্রদানকারীর পরিচয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সুরক্ষিত রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় নয়মুল হাসান সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাব-২ এর পরিচালিত বিভিন্ন সফল অভিযানের চিত্র তুলে ধরেন। পাশাপাশি ছিনতাই রোধে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিভিন্ন দায়িত্ব পালনের তথ্যও উপস্থাপন করেন।

র‌্যাব-২ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব

আপডেট সময় : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬