০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রবাসী নিহত, স্ত্রী হাসপাতালে আশঙ্কাজনক

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রবাসী ইয়াছিন নিহত, স্ত্রী হাসপাতালে আশঙ্কাজনক

ছুটিতে দেশে এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭)। গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে তাঁর স্ত্রী মিতু বেগম ওরফে তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইয়াছিন কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার মৃত বাক্কী মিয়ার ছেলে এবং পরিবারের একমাত্র পুত্রসন্তান ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে পাঁচ বছর আগে তুলি বেগমকে বিয়ে করেন ইয়াছিন। তাদের সংসারে আলিফ নামের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ১৭ মাস সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করার পর গত ২৪ জুলাই ছুটিতে দেশে ফেরেন তিনি এবং আগামী ১৭ অক্টোবর তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। ঘটনার দিন শিশু সন্তানকে বাড়িতে রেখে বিকেলে মোটরসাইকেলে করে সরাইল উপজেলার তিস্তা নদী সংলগ্ন ‘মিনি কক্সবাজার’ এলাকায় ঘুরতে যান এই দম্পতি। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিশ্বরোড মালিহাতা এলাকায় পৌঁছালে তাঁদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর স্ত্রীকে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ভৈরব পৌর শহরের কমলপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিহতের মরদেহ কমলপুর কবরস্থানে দাফন করা হয়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ভৈরব শহরের মুসলিমের মোড় এলাকায় এবং নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

4 November 2026

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রবাসী নিহত, স্ত্রী হাসপাতালে আশঙ্কাজনক

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রবাসী নিহত, স্ত্রী হাসপাতালে আশঙ্কাজনক

আপডেট সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬