০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সার্ভিস পিস্তল মাথায় ঠেকিয়ে এসআইয়ের আত্মহত্যা

  • আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 15

আশুগঞ্জে সার্ভিস পিস্তল মাথায় ঠেকিয়ে এসআইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে সার্ভিস পিস্তল মাথায় ঠেকিয়ে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এসআই জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের আলী আকবর তালুকদারের ছেলে এবং সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে ফাঁড়ির কক্ষে দায়িত্ব পালনের সময় তিনি এ ঘটনা ঘটান। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। ঘটনার পর পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানিয়েছেন, পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে এবং স্বজনেরা এলে পারিবারিক কলহ বা প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

আশুগঞ্জে সার্ভিস পিস্তল মাথায় ঠেকিয়ে এসআইয়ের আত্মহত্যা

আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬