০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামের লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে গজারিয়া লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চটির প্রপেলার শ্যাফটের নাট ভেঙে যায়।

এতে লঞ্চটি মাঝ নদীতে বিকল হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চের চালক সেটিকে মেঘনা নদীতে নোঙর করেন।

খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে নৌ পুলিশের উদ্যোগে ‘এম এল হাসান’ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চের ব্যবস্থা করা হয়। বিকল লঞ্চে থাকা ১২০ জন যাত্রীকে নিরাপদে ওই লঞ্চে স্থানান্তর করে তাদের গন্তব্য চাঁদপুরে পাঠানো হয়।

নৌ পুলিশের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া যাত্রীরা নৌ পুলিশের দ্রুত সাড়া ও মানবিক সহযোগিতার প্রশংসা করেন।

নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে নৌ পুলিশ সবসময় প্রস্তুত।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬