০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণ, চার শিশু শিক্ষার্থী আহত

  • আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 26

মাদারীপুরে মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণ, চার শিশু শিক্ষার্থী আহত

শাহ্ জালাল সরদার, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার সামনে অবস্থিত মৃত মফিজ সরদারের বসতঘরের সিঁড়ির বৈঠকখানায় হঠাৎ এই ককটেলটি বিস্ফোরিত হয়। আহত শিক্ষার্থীরা হলো—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। বিস্ফোরণের পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে এবং চার শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ককটেলটি রেখেছিল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

16 September 2026

জনপ্রিয়

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩৬

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মাদারীপুরে মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণ, চার শিশু শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬