০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের দায়ে দুমকিতে যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনের সময় মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় গেলে স্থানীয় লোকজনের সহায়তায় হাবিব হাওলাদারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
‎আটক হাবিব হাওলাদার উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দেলোয়ার হাওলাদারের ছেলে।
‎
‎পুলিশ জানায়, আটকের পর হাবিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎পরে তাকে আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

1 October 2026

Spread the love

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

মাদক সেবনের দায়ে দুমকিতে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬