০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশ পাওয়া যায়নি

রাজধানীর সবুজবাগে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা ২-৩ দিন আগে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত মরদেহ দেখে বোঝা যায় তিনি একজন নারী। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় জানার চেষ্টা করবো। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

ব্রিজের নিচে পড়েছিল নারীর মাথা ও দুই হাত, বাকি অংশ পাওয়া যায়নি

আপডেট সময় : ১২:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬