০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলা দেখা দন্ডে বিএনপি নেতা হত্যা, গ্রেফতার আরও ১

রাজধানীর নবোদয় এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ‘আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব বলেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

গ্রেফতারকৃত আসামি হলো- পারভেজ (৩০)। এই ঘটনায় দায়ের হওয়া মামলার ২নং আসামি। রোববার ভোরে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-২ ও র‍্যাব-১৪।

নয়মুল হাসান বলেন, নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গত ৩ জুলাই মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা (আসামিরা) পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, বাদশাকে ছুরিকাঘাত করেছে পারভেজ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে পারভেজ (৩০)’কে গ্রেফতার করা হয়েছে। বাদশাকে ছুরিকাঘাত করেছে শুধু পারভেজ। অন্যরা হামলায় জড়িত থাকলেও ছুরিকাঘাত করেনি।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাদশাকে ছুরিকাঘাত করেছে রিপন নামের এক ব্যক্তি। যাকে ইতোমধ্যে ডিবি গ্রেফতার করেছে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধারের তথ্যও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী দুই বাহিনীর তথ্যে পার্থক্যের কারন জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারের পর পারভেজ আমাদের কাছে এই তথ্য জানিয়েছে। বিচারিক বিষয় আমাদের নয়। এ নিয়ে তদন্ত হবে। সেখানে আসল ঘটনা উঠে আসবে।

প্রসঙ্গত, এর আগে এই ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছিল র‍্যাব। এছাড়া থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এ নিয়ে এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

বিশ্বকাপ খেলা দেখা দন্ডে বিএনপি নেতা হত্যা, গ্রেফতার আরও ১

আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬