০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

  • আপডেট সময় : ০৮:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 121

খুলনা মহানগরীর লবণচরা থানা বিএনপি অফিসে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ২টার দিকে পুটিমারী বাজার সংলগ্ন বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামে এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

1 October 2026

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

আপডেট সময় : ০৮:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬