০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-হ্যান্ডকাফসহ পাঁচজন গ্রেফতার

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি,হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। এসময় ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতির খবর পায় ডিবির গুলশান বিভাগ। এরপর ডিবির ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

পরে ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং তারা আগে কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

1 October 2026

Spread the love
ট্যাগ :

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-হ্যান্ডকাফসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬