যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এতে প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক জননেতা মোঃ মাসুদ রানা প্রধান, এবং যুগ্ম আহ্বায়ক আলী হাসান মুক্তার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিয়াউল ফেরদৌস রাইট এবং সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দিবস নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ভাস্কর্য ও সংগীতশিল্পী এম আই মিঠু, জেলা যুবদল নেতা আনিছুর রহমান ও মোঃ নয়ন প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার ও সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন।
দিনটিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের সভায় যোগ দেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।























