০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলানড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নড়াইলে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মো. তরিকুল ইসলাম নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মো. তরিকুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী চাকুরির সুবাদে ঢাকাতে থাকেন । এ সুযোগে তরিকুল ইসলাম বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করত। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে জানানোতে অভিযুক্ত তরিকুল ইসলাম ওই গৃহবধূর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে ধর্ষন করে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেব যাতে সমাজে মুখ দেখাতে না পারিস বলে হুমকিও দেন তরিকুল ইসলাম।

আরও জানা যায়, গত (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। হাঁস মুরগি দেখে ঘরে ঢুকলে পিছন থেকে তাকে জাপটে ধরে তরিকুল ইসলাম। এসময় অজ্ঞাত ২/৩ জনের সহযোগিতায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন তরিকুল ইসলাম। ভুক্তভোগীর ধস্তাধস্তি ও গোঙানির শব্দে তার মেয়ে ঘুম থেকে উটে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. তরিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলার যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বলেন, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

(ছবি-অভিযুক্ত মো. তরিকুল ইসলাম)

17 September 2026

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

জনপ্রিয়

সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬