ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান যায়।
একই আদেশে ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির তৎকালীন মুখপাত্র এন এম নাসীরুদ্দিনকে নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করে সরকার। আকতার হোসেন তারই স্থলাভিষিক্ত হচ্ছেন।
1 October 2026














