১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড় কাটিয়ে: নতুন নেটে আবার মাঠে সৈয়দপুরের ক্রিকেটাররা

  • আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 88

ঝড় কাটিয়ে: নতুন নেটে আবার মাঠে সৈয়দপুরের ক্রিকেটাররা

সম্প্রতি বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল নীলফামারীর সৈয়দপুর স্থানীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠ। ঝোড়ো হাওয়ায় প্র্যাকটিসের নেট ও খুঁটি ভেঙে পড়ায় ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। চরম অনিশ্চয়তার মুখে পড়া এই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ। গত ১৫ জুলাই, বুধবার উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে একাডেমির হাতে নতুন অনুশীলন নেট তুলে দেওয়া হয়।

নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন একাডেমির তরুণ কর্মকর্তা ও ক্রিকেটাররা। এ বিষয়ে একাডেমির কোচ নওশাদ ও হ্যাপি বলেন:

“ঝড়ের পর মাঠের যে করুণ অবস্থা হয়েছিল, তাতে আমরা ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবার মাঠে ফিরতে পারবে এবং তাদের নিয়মিত অনুশীলন শুরু করতে পারবে। এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উপজেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুশীলন নেট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তরুণদের মাঠমুখী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা বন্ধ হোক, এটা কারও কাম্য নয়। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে আমার পক্ষ থেকে সব সময় প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।” তিনি আরও যোগ করেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এসএম আলী রেজা রাজু, ক্রীড়াবিদ মোক্তার সিদ্দিকী, ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানি সহ একাডেমির কোচ ও খেলোয়াড়বৃন্দ। সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন, উপজেলা পরিষদের এই সময়োপযোগী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ফলে এলাকার ক্রীড়া পরিবেশ আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।

1 October 2026

Spread the love
জনপ্রিয়

পুলিশের পদোন্নতি পরীক্ষা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি

ঝড় কাটিয়ে: নতুন নেটে আবার মাঠে সৈয়দপুরের ক্রিকেটাররা

আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬