০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে আসছে ১১ কার্গো এলএনজি, প্রথম চালান ৬-৭ জুলাই

  • আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 75

জুলাইয়ে আসছে ১১ কার্গো এলএনজি, প্রথম চালান ৬-৭ জুলাই

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি জুলাই মাসে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। যার মোট পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন এন্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম আজ বুধবার সংবাদ সংস্থা বাসস’কে জানান, স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—এই তিন উৎস থেকেই জুলাই মাসের জন্য ১১ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে, যার মধ্যে প্রথম চালানটি আগামী ৬ বা ৭ জুলাই দেশে পৌঁছাতে পারে। পেট্রোবাংলা সূত্রের তথ্যমতে, এই ১১ কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিনটি এবং স্পট মার্কেট থেকে সাতটি কার্গো কেনা হয়েছে, যার বাকি চালানগুলো জুলাই মাসের মধ্যেই দেশে এসে পৌঁছাবে।

উল্লেখ্য, এর আগের মাস জুনে বাংলাদেশ তিন উৎসের মাধ্যমে মোট ৯ কার্গো (প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ) এলএনজি আমদানি করেছিল। রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক ‘কাতার এনার্জি’ এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ‘ওকিউ ট্রেডিং’ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। এর বাইরে, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেট থেকেও নিয়মিত এলএনজি কার্গো সংগ্রহ করে আসছে।

1 October 2026

Spread the love

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

জুলাইয়ে আসছে ১১ কার্গো এলএনজি, প্রথম চালান ৬-৭ জুলাই

আপডেট সময় : ০৮:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬