০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু এবং বর্তমান সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সমিতির সহ-সভাপতি পদে মোঃ গোলাম মোস্তফা এ্যাডভোকেট ও মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মোঃ খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু পুনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মোঃ শামসুল হক (গানু হাজি), মোঃ শুকুরুদ্দীন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মোঃ আহসানুল ইসলাম হাসান। দাতা সদস্য হিসেবে ডাঃ মোঃ আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মোঃ এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ মোঃ শামসুল ইসলাম টিপু জানান, নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় সমিতির গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্ধারিত তারিখে আর ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন এ্যাডভোকেট মোঃ রবিউল হক ও এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
অন্যদিকে আপিল কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন কাজল। আপিল কমিশনের সদস্যরা হলেন এ্যাডভোকেট মাসিদুল হক ও এ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

2 October 2026

Spread the love
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সোলায়মান বিশু, সম্পাদক আব্দুল ওয়াহেদ

আপডেট সময় : ১২:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬