০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে ১২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় অপারেশন ‘সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ওই এলাকায় একটি সন্দেহজনক বোট দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার বড় এই চালানটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

জব্দ করা ইয়াবা, বোট ও আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

2 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে ১২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

আপডেট সময় : ০৪:০০:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬