০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর তাজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে জাকির আলী (২২) এবং রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের রাজ্জাকের ছেলে মো. জাহিদ (২৬)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানার এসআই (নিঃ) আকরাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধাইপুর তাজুর মোড়স্থ ভাই-বোন মিষ্টান্ন হোটেল অ্যান্ড কনফেকশনারির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় জাকির আলী ও মো. জাহিদকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়।

1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

গোমস্তাপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬