সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকালে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সকালে উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের পাশে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন ব্রিজের পাশে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।













