১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক ও নির্যাতনের অভিযোগে পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে মুক্তা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ঘরসংসার না করার হুমকির অভিযোগে স্বামীসহ শ্বশুরবাড়ির ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ নিজেই নারায়ণগঞ্জের বিজ্ঞ ফতুল্লা আমলী আদালত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি (সি.আর. মামলা নং-২০৮৭/২০২৬) দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— ভুক্তভোগীর স্বামী মোঃ মেহেদী হাসান (২৬), শ্বশুর মোঃ হুমায়ুন কবির (৪৮) এবং শাশুড়ি হাছিনা বেগম (৪৫)। তারা সবাই ফতুল্লা থানার পাগলা রসূলপুর এলাকার বাসিন্দা।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৪ তারিখে ইসলামী শরীয়াহ মোতাবেক ১,২০,০০০ টাকা দেনমোহরে মুক্তা আক্তারের সাথে মোঃ মেহেদী হাসানের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় কনের পরিবার নগদ ১,০০,০০০ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ১,৮০,০০০ টাকা) এবং বিভিন্ন আসবাবপত্র ও উপহারসামগ্রী প্রদান করে।

বিবাহের কিছুদিন পর থেকেই আসামিরা যৌতুকলোভী আচরণ শুরু করে। অভিযোগ রয়েছে, স্বামী মেহেদী হাসান বেকার জীবন যাপন করার পাশাপাশি অসামাজিক কাজে অর্থ উড়াতেন। ভুক্তভোগী স্ত্রী মুক্তা আক্তার সংবাদ মাধ্যম ‘আওয়ার নারায়ণগঞ্জ’কে জানান, মেহেদির বিরুদ্ধে একাধিক নারীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বাবা-মায়ের প্রশ্রয়েই মেহেদী এসব কর্মকাণ্ড চালাতেন। এমনকি মুক্তাকে ডিভোর্স দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার হুমকিও দিতেন মেহেদীর বাবা-মা।

পরবর্তীতে বিদেশে যাওয়ার অজুহাত দেখিয়ে গৃহবধূর বাবার বাড়ি থেকে আরও ৩,০০,০০০ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য তার ওপর তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে নির্যাতনের মুখে গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

বিষয়টি আপোষ-মিমাংসার লক্ষ্যে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গৃহবধূর মায়ের বাসায় একটি আলোচনার আয়োজন করা হলে, সেখানে আসামিরা পুনরায় সাক্ষীগণের সম্মুখে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না দিলে সংসার না করার এবং অন্যত্র বিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসামিরা স্থান ত্যাগ করে।

এ ঘটনায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে এবং আদালতের নিকট অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জোর আবেদন জানানো হয়েছে।

4 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

যৌতুক ও নির্যাতনের অভিযোগে পরকীয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬