০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে হেলমেট পরিহিতদের এলোপাতাড়ি গুলি: ইমরান নিহত, আহত ১

  • আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 73

যাত্রাবাড়ীতে হেলমেট পরিহিতদের এলোপাতাড়ি গুলি: ইমরান নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে উত্তর ধলপুর এলাকায় হেলমেট পরিহিত ৬-৭ জনের একটি অস্ত্রধারী দল এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ইমরানের মাথায় গুলি লাগে এবং পাশেই থাকা জাকারিয়ার পায়ে গুলি বিদ্ধ হয়। হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আহত জাকারিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

5 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

যাত্রাবাড়ীতে হেলমেট পরিহিতদের এলোপাতাড়ি গুলি: ইমরান নিহত, আহত ১

আপডেট সময় : ০১:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬