১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

  • Md.Rasel Khan
  • আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 96

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

আগামীকাল (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচিতে জানানো হয়েছে, আগামী ১৭ জুন (বুধবার) প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে জোরদার প্রস্তুতি। ইতোমধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এছাড়া জেলার সার্কিট হাউজ, জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাথ দখলমুক্ত করে পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রধানমন্ত্রী যে পথ দিয়ে যাতায়াত করবেন, সেসব রাস্তার চারপাশ মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি সমাবেশের সম্ভাব্য স্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এই সফরকে ঘিরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমনকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও এখন একটি উৎসবের আমেজ বিরাজ করছে।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬