০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর-মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে মোহাম্মদপুর থেকে মিরপুর-১ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) ৩০ সদস্য দায়িত্ব পালন করেন।

সকাল আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে অভিযান শুরু হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাতের দুই পাশে অভিযান চালানো হয়।

অভিযানে অনুমোদনহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ করা বিভিন্ন দোকানের মালামাল জব্দ করে ডিএনসিসি।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় ৪১ বিএন-এর ৩০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন সশস্ত্র। সার্কেল অ্যাডজুট্যান্ট মো. ইমাম মেহেদির নেতৃত্বে তাঁরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন সদস্যও অভিযানে দায়িত্বে ছিলেন।

অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা ও বিশৃঙ্খল আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং পাইকপাড়া-মিরপুর-১ সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিধি অনুযায়ী দুজনকেই পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহায়তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমে অভিযানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে নিরাপত্তা সহায়তা দেওয়া এবং নগরের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

29 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মোহাম্মদপুর-মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬