১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড়ধসে বিচ্ছিন্ন জনপদ, হিল ভিডিপির উদ্যোগে ফিরল যোগাযোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে পাহাড়ধসে বন্ধ হয়ে যাওয়া একটি সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সচল করেছেন হিল ভিডিপির সদস্যরা। তাদের এ উদ্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রায় ১০০ পরিবারের যাতায়াত স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে বুধবার সন্ধ্যায় কম্বুনিয়া-জারুলিয়া সড়কের পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে এলাকার একমাত্র যোগাযোগের পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

দুর্যোগের খবর পেয়ে হিল ভিডিপি প্লাটুন কমান্ডার কামাল মিয়া বিষয়টি উপজেলা প্রশিক্ষকের মাধ্যমে বান্দরবান জেলা কমান্ড্যান্টকে জানান। পরে তার নির্দেশনায় বৃহস্পতিবার সকাল থেকে কামাল মিয়ার নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা সড়ক পরিষ্কারের কাজে নেমে পড়েন।

প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে তারা কুড়াল ও কোদাল দিয়ে সড়কে জমে থাকা কাদা-মাটি সরিয়ে ফেলেন। পাশাপাশি উপড়ে পড়া গাছপালা কেটে দ্রুত রাস্তা থেকে অপসারণ করেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সড়কটি আবারও যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের নির্দেশনার অংশ হিসেবে হিল ভিডিপির সদস্যরা এ উদ্যোগ বাস্তবায়ন করেন। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবিলায় তাদের এ দ্রুত পদক্ষেপ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

18 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

বান্দরবানে পাহাড়ধসে বিচ্ছিন্ন জনপদ, হিল ভিডিপির উদ্যোগে ফিরল যোগাযোগ

আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬