০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গু ও হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

  • আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 103

দেশে ডেঙ্গু ও হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

সারাদেশে ডেঙ্গু ও হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং ৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা রোগটির দেশব্যাপী বিস্তারের চিত্র তুলে ধরে।

অন্যদিকে, দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৩ জন। এছাড়া গত ১৯ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে রেকর্ড ৫৯৬ জন শিশুর মৃত্যু হয়েছে, আর ল্যাব টেস্টে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে। এর মধ্যে ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১১ হাজার ৩৯০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। রোগটিতে আক্রান্ত হয়ে ২৪ জুন পর্যন্ত মোট ৭৯ হাজার ৬৩৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৫,৮৮২ জন।

3 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

দেশে ডেঙ্গু ও হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬