১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচেস অব এডিনবার্গের ৩ দিনের ঢাকা সফর: নারী উন্নয়ন ও রোহিঙ্গা সহায়তা গুরুত্ব পাচ্ছে

  • আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 26

ডাচেস অব এডিনবার্গের ৩ দিনের ঢাকা সফর: নারী উন্নয়ন ও রোহিঙ্গা সহায়তা গুরুত্ব পাচ্ছে

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এবং ডাচেস অব এডিনবার্গ সোফি সোমবার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে তাকে ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, কল্যাণ এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা হবে। এছাড়া, তিনি যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে এমন নানা সামাজিক সংগঠন ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজার পরিদর্শনে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবিক সহায়তা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষায় পরিচালিত কাজগুলো মূল্যায়ন করবেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের পুনর্বাসন, নেতৃত্ব বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক সেবার অভিজ্ঞতা অর্জন করবেন তিনি।

উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে তিনি এবার বাংলাদেশে এলেন। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

9 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

বেনাপোলে ৫ কোটি টাকার কনটেইনার স্ক্যানার অচল: আমদানি ও নিরাপত্তায় বাড়ছে উদ্বেগ

ডাচেস অব এডিনবার্গের ৩ দিনের ঢাকা সফর: নারী উন্নয়ন ও রোহিঙ্গা সহায়তা গুরুত্ব পাচ্ছে

আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬