০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

  • আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 7

চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনকালে ১৩২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি- মো. ইমরান খান (৩৬) যশোর জেলার মনিরামপুর জেলার বাসীন্দা। বর্তমানে তিনি ঢাকার গুলশান থানাধীন এলাকায় বসবাস করেন।

রবিবার (০৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় উপপরিচালক মো.আনোয়ার হোসেন এ তথ্য জানান।

মো.আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকার অভিযান চালানো হয়। এ সময় এসপি গোল্ডেন লাইন (SP Golden Line) নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আরও ৪৫ কেজি চাল, ১টি বাসের টিকিট এবং ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

4 October 2026

চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬