১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে দাপট দেখানো হুইলচেয়ার চক্র, আনসারের অভিযানে ধরা ৪

রাজধানীর দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে অবৈধভাবে হুইলচেয়ারে রোগী বহনের সঙ্গে জড়িত তিনজন এবং মোবাইল ফোন চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৭ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি জানান বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের গ্লাস গেটের সামনে টহলরত আনসার সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে হুইলচেয়ারে রোগী বহনের অভিযোগে মো. মনির, মো. ইব্রাহীম ও মো. রনি নামে তিনজনকে আটক করেন। এ সময় তাদের ব্যবহৃত অবৈধ হুইলচেয়ারও জব্দ করা হয়।

আটককৃত তিনজন এবং জব্দ করা হুইলচেয়ার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে টহলরত আনসার সদস্যরা এক সিএনজি চালকের মোবাইল ফোন চুরির সময় মো. বাবু (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক মো. বাবুকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতাল এলাকায় নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবার পরিবেশ বজায় রাখতে তাদের সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অভিযান হাসপাতাল প্রাঙ্গণে অপরাধ দমন এবং রোগী-স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

হাসপাতালে দাপট দেখানো হুইলচেয়ার চক্র, আনসারের অভিযানে ধরা ৪

আপডেট সময় : ০১:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬