০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ, আরেকটি উদ্ধার

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেতু ভবনের গার্ড রুমের সামনে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।

বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করেছে। এ ছাড়া সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। সেটি নিষ্ক্রিয় করার জন্য পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

শনিবার দিবাগত রাত রাত ১টা ৫ মিনিটে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১০ টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আরো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে বলে জানান তিনি।

8 November 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ, আরেকটি উদ্ধার

আপডেট সময় : ০১:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬