১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রাকচালক হোসেন হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই

  • আপডেট সময় : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 146

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

রাজধানীর মোহাম্মদপুরে চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলার অন্যতম আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করায়, রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ পেছানোর জন্য সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই শুনানির জন্য এই নতুন দিন নির্ধারণ করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। পেশায় ট্রাকচালক হোসেন সেদিন গাবতলীতে নিজের ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। পথে চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

এই মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টুসহ ৩০ জন বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট চারজন আসামি এই মামলায় বর্তমানে কারাগারে আছেন।

1 November 2026

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন কর্মকর্তাদের আনসার মহাপরিচালক

ট্রাকচালক হোসেন হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ জুলাই

আপডেট সময় : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬