০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি সোনা আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক সোনার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

আজ রবিবার (৪ অক্টোবর) ভোররাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা আটক করা হয়। আটক যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩)। তিনি মালয়েশিয়ার নাগরিক। তার পাসপোর্ট নম্বর এ৬১৮২৮০৮২।

ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার শরীরে বিশেষভাবে বহন করা নয়টি সোনার বার পাওয়া যায়। এর মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোনার বারগুলো অভিনব কায়দায় কালো কাপড়ের একটি বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার করা সোনার বারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই যাত্রী কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। পাশাপাশি সোনার বিষয়ে ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি।

আইনি কার্যক্রমের জন্য ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী সোনাগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, অবৈধভাবে সোনা চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

4 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা

আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬