১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের একগুচ্ছ কড়া নির্দেশনা

  • আপডেট সময় : ০১:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 126

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের একগুচ্ছ কড়া নির্দেশনা

বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এনবিআরের অধীনস্থ সব কর, কাস্টমস ও ভ্যাট দপ্তরসহ সকল সংস্থাকে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি নির্দেশনাসংবলিত নির্দেশনা জারি করা হয়েছিল। সেই পরিপত্রের পরিপ্রেক্ষিতেই এনবিআর নিজস্ব দাপ্তরিক আদেশে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক সুস্পষ্ট নির্দেশ প্রদান করে।

এনবিআরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি পুরোপুরি পরিহার করতে হবে এবং পর্দা বা ব্লাইন্ড সরিয়ে সূর্যের আলো ব্যবহার নিশ্চিত করতে হবে। অফিস চলাকালীন ব্যবহৃত বাতির অন্তত অর্ধেক বন্ধ রাখার পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা বাধ্যতামূলকভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। এ ছাড়া কক্ষ ত্যাগ করার সময় কিংবা অফিস সময় শেষ হওয়া মাত্রই লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে এবং যেকোনো ধরনের আলোকসজ্জা পুরোপুরি পরিহার করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনের ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানি খরচের ক্ষেত্রে কঠোর সাশ্রয়ী নীতি অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে বিশেষভাবে জোর তাগিদ দেওয়া হয়েছে।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের একগুচ্ছ কড়া নির্দেশনা

আপডেট সময় : ০১:১৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬