০৬:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের বিক্ষোভে মিরপুরে সংঘাত: বন্ধ মেট্রো রেলের ৫ স্টেশন

  • আপডেট সময় : ০৪:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 18

পোশাক শ্রমিকদের বিক্ষোভে মিরপুরে সংঘাত: বন্ধ মেট্রো রেলের ৫ স্টেশন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে মিরপুর ১০, ১১, ১২ সহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে মেট্রো রেলের পাঁচটি স্টেশন—মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, শেওড়াপাড়া এবং কাজী পাড়া স্টেশন বন্ধ করে দেয়।

দুপুরের দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর-১০ নম্বরের নিয়ন্ত্রণ নিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-২, ১১ ও ১৪ নম্বরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন। বর্তমানে এলাকাটি পুলিশের পর্যবেক্ষণে রয়েছে এবং রাস্তায় সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে।

1 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি সারসহ আটক ৯

পোশাক শ্রমিকদের বিক্ষোভে মিরপুরে সংঘাত: বন্ধ মেট্রো রেলের ৫ স্টেশন

আপডেট সময় : ০৪:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬