০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন

কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন নতুন এ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন।

কারা অধিদপ্তর জানিয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট কারা কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য রাজধানীতে আসা কর্মকর্তা-কর্মচারীরাও এখান থেকে সেবা নিতে পারবেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তান বিনামূল্যে প্যাথলজিক্যাল সেবা পাবেন। এ ছাড়া তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল ল্যাব সেবা গ্রহণ করতে পারবেন।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬