০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ৪৭ হাজার কোটি টাকার বেশি

  • আপডেট সময় : ০৭:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 162

দেশে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ৪৭ হাজার কোটি টাকার বেশি

দেশে গত মার্চ পর্যন্ত ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩৮০ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
এই প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে ব্যাংক খাতের নিট লোকসান এক লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা। যেখানে ২০২৪ সালেও নিট মুনাফা ছিল ১২ হাজার ১৫৮ কোটি টাকা। এর আগের বছরগুলোতে সব সময়ই পুরো খাতে মুনাফা ছিল।
বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২৫ সালে ব্যাংক খাতের নিট সুদ আয় ঋণাত্মক ১২ হাজার ৫৩৭ কোটি টাকা। এর মানে আমানতকারীদের যে পরিমাণ সুদ দেয়া হয়েছে, সে তুলনায় ঋণ থেকে আয়ে পরিমাণ কম হয়েছে। আগের বছর ২৯ হাজার ৩৯১ কোটি টাকার নিট সুদ আয় হয়েছিল। অবশ্য সুদবহির্ভূত আয় ২০২৪ সালের ৬৩ হাজার ৮৬১ কোটি টাকা থেকে বেড়ে ৮৩ হাজার ১৭১ কোটি টাকা হয়েছে। গত বছর বেতন-ভাতাসহ পরিচালন ব্যয় হয়েছে ৫১ হাজার ৬৩ কোটি টাকা, যা আগের বছর ৪৮ হাজার ৯৯৩ কোটি টাকা ছিল। সব মিলিয়ে ব্যাংক খাতের কর-পূর্ববর্তী লোকসান ছিল এক লাখ ২৪ হাজার ২৮৪ কোটি টাকা। আর নিট লোকসান দাঁড়িয়েছে এক লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

আবুধাবি থেকে আনা সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

দেশে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ৪৭ হাজার কোটি টাকার বেশি

আপডেট সময় : ০৭:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬