০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর ঘিরে অপপ্রচার ও শ্রমিক আন্দোলন নিয়ে সরকারের কঠোর বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 16

ডিসেম্বর ঘিরে অপপ্রচার ও শ্রমিক আন্দোলন নিয়ে সরকারের কঠোর বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, পলাতক নেতাকর্মীদের মিথ্যা উৎসাহ দিতেই এসব প্রচারণা চালানো হচ্ছে।

তিনি জানান, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। শেখ হাসিনাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা আজই দেশে ফিরলে তাদের সরাসরি গ্রেপ্তার করে আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিজয়ের মাস ডিসেম্বর কিংবা অন্য যেকোনো সময় কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা বরদাশত করা হবে না।

অন্যদিকে, পোশাক খাত ও শ্রমিক আন্দোলন প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের পাঁয়তারা করছে। এসব নাশকতায় কিছু শিল্পমালিক ও শ্রমিক নেতার সরাসরি সম্পৃক্ততার তথ্য সরকারের কাছে রয়েছে। শ্রমিক স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯

ডিসেম্বর ঘিরে অপপ্রচার ও শ্রমিক আন্দোলন নিয়ে সরকারের কঠোর বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬