০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের জরুরি বৈঠক

  • আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 16

পোশাক শ্রমিকদের আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের জরুরি বৈঠক

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এই বৈঠকে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে একই দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় শত শত গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

2 November 2026

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের পৃষ্ঠপোষকেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের জরুরি বৈঠক

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬